সিলেটে হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ছয় মাস বয়সী এই দুই শিশুর বাড়ি সুনামগঞ্জের সদর ও জগন্নাথপুর উপজেলায়। এ নিয়ে সিলেট অঞ্চলে হাম ও এর উপসর্গে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে হঠাৎ করেই হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯১ জন শিশু হাম ও হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ও শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আপনার মতামত দিন