উড়োজাহাজে ভ্রমণের সময় সেটিকে ‘খেলনা বিমান’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করায় ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে একটি এভিয়েশন কোম্পানি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিউনস এভিয়েশনের মালিকানাধীন একটি উড়োজাহাজে গত ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর ভ্রমণের সময় একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন নোরা।
কোম্পানির দাবি, নোরার ওই মন্তব্যের পর তাদের ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারের জেরে তাদের ফ্লাইট বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বৃদ্ধি পেয়েছে। এই আর্থিক ক্ষতি ও সুনামহানির কারণ দেখিয়েই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপে গিয়ে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত দিন