হোম / বিনোদন / ‘স্টার স্টোরিজ’ শোয়ে স্বাগতার আড্ডা, অতিথি হি...
বিনোদন

‘স্টার স্টোরিজ’ শোয়ে স্বাগতার আড্ডা, অতিথি হিসেবে থাকছেন আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০৫ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
অনুষ্ঠানের আড্ডায় শোবিজ অঙ্গনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন স্বাগতা।

তারকাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নির্মিত নতুন সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচার হবে।

অনুষ্ঠানের আড্ডায় শোবিজ অঙ্গনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন স্বাগতা। তিনি দাবি করেন, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, গ্রুপিং ও সিন্ডিকেট সংস্কৃতির কারণে যোগ্য শিল্পীরা প্রায়ই বঞ্চিত হন। এছাড়া সোশ্যাল মিডিয়ার দ্বিমুখী আচরণ ও সমাজ ব্যবস্থার বিভিন্ন প্রবণতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন এই তারকা। ফান গেম ও র‌্যাপিড ফায়ারসহ নানা আয়োজনে সাজানো অনুষ্ঠানটি ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।

উল্লেখ্য, এর আগে টকশোটির প্রথম পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+