হোম / বিনোদন / ডিসেম্বরেই বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
বিনোদন

ডিসেম্বরেই বিয়ে করছেন মিমি চক্রবর্তী!

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:১৪ পূর্বাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ওপার বাংলার বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ওপার বাংলার বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই পাহাড়ি শহর কালিম্পংয়ে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি সিনেমার জগতের কেউ নন, বরং পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও বিষয়টি এতদিন সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। তবে বিয়ে বা হবু বর প্রসঙ্গে মিমি কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ প্রায় এক দশক পর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এই গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি মিমি বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+