হোম / সারাদেশ / শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, ৩ জন...
সারাদেশ

শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৪০ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত চালানো অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই নিখোঁজের ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬)। তবে এখনো শান্ত (২৪) নামের অপর এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বিকেলে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত স্থানীয় লোকজনের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যাওয়ার সময় তাদের বাঁচাতে গিয়ে সৌরভও পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সন্ধ্যায় তল্লাশি চালিয়ে সন্ধান না পেয়ে অভিযান সাময়িক স্থগিত করে।

শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় ১০ কিলোমিটার দূরে ভেসে ওঠা শান্তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ন
নরসিংদী প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+