হোম / বিনোদন / বিচ্ছেদের গুঞ্জন ও ৩১ বছরের সংসার নিয়ে মুখ খু...
বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন ও ৩১ বছরের সংসার নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:২৫ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবন পার করেছেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবন পার করেছেন। এই দীর্ঘ সময়ে নানা সময়ে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ও বিভিন্ন আলোচনা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জন, সম্পর্কের টানাপোড়েন এবং দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা ওমর সানী।

দাম্পত্য জীবনের ভুলত্রুটি ও বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। মৌসুমীও তা-ই। এ রকম আমরা সবাই মানুষ। সমস্যা হয় যখন এসব নিয়ে অতিমাত্রায় লেখালেখি হয়।’ এমন খবরের নেপথ্যের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ওদের হয়তোবা এসব বলে কিংবা লিখে সংসার চলে। হয়তোবা দুইটা পয়সার কারণে চাল-ডাল কিনে খায়।’

সব আলোচনা ও সমালোচনার ঊর্ধ্বে গিয়ে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্টভাবে প্রকাশ করে এই অভিনেতা আবেগঘন কণ্ঠে জানান, ‘এই বয়সেও এসে আমি বলব, ফারদীন-ফাইজার আম্মু তোমাকে ভালোবাসি।’

দীর্ঘ দাম্পত্য টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হিসেবে পারস্পরিক বিশ্বাস ও ত্যাগের ওপর জোর দিয়ে সানী বলেন, ‘আসলে হয় কী, স্বামী-স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করা, স্যাক্রিফাইজ করা। সেটা আমাদের মধ্যে আছে।’ মৌসুমীর কোন গুণগুলো তাঁকে এখনো টানে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মৌসুমীর কেয়ারিং স্বভাব এবং জেদ তাঁর ভীষণ ভালো লাগে। এছাড়া মৌসুমীর ধৈর্যশক্তি বেশি থাকলেও নিজের ধৈর্য কিছুটা কম বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী ও ওমর সানী। এর প্রায় দেড় বছর পর ১৯৯৬ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তারও আগে, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁদের জুটি গড়ার সূত্রপাত ঘটেছিল। শুটিংয়ের সময় কিছু মনোমালিন্য হলেও পরবর্তীতে সেই দূরুত্বই ভালো লাগায় রূপ নেয়। মৌসুমীর ব্যক্তিত্ব এবং তাঁর পরিবারের আন্তরিকতাই সানীকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। নানা গুঞ্জন ও ঝড়ঝাপটা পেরিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি আজও একসঙ্গে সংসার করে যাচ্ছেন।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+