হোম / বিনোদন / দেশে ফিরে বাঁধনের অভিযোগ: আমার টিমও আমাকে বর্...
বিনোদন
ইতালিতে হামলা..

দেশে ফিরে বাঁধনের অভিযোগ: আমার টিমও আমাকে বর্জন করেছে

বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৩২ পূর্বাহ্ন
৯০ বার পঠিত
ফন্ট:
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে তিনি অভিযোগ করেন, হামলার ঘটনার পর তার সিনেমার টিম বা সহকর্মীরা তাকে একপ্রকার বর্জন করেছেন এবং পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে অংশ নিতেও তাকে নিষেধ করা হয়েছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গত সপ্তাহে ইতালি যাওয়ার পর মেস্ত্রে শহরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের প্রবাসী কর্মীদের হাতে লাঞ্ছিত হন বাঁধন। তবে নিজের সহকর্মীদের অসহযোগিতার কথা বললেও সহ-অভিনেতা সুনেরাহ, জায়নিন ও তার মায়ের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তিনি।

বিদেশের মাটিতে হামলার মুখে পড়লেও রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে যথেষ্ট সহায়তা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ভেনিস ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর, ইতালি সরকার, আমাদের দেশের সরকার এবং ইতালিতে বাংলাদেশ দূতাবাস আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে।’ নিরাপত্তার স্বার্থে ভেনিস ফেস্টিভ্যাল কতৃপক্ষ ও ইতালি সরকার তাকে ২৪ ঘণ্টার পুলিশি সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছিল। এছাড়া দেশের মানুষের ভালোবাসা ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের সমর্থনের কথা স্মরণ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে তাকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে একটি মামলা দায়ের করেন অভিনেত্রী। এছাড়া বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ন্যক্কারজনক ঘটনাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন।

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+