হোম / সারাদেশ / শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝ...
সারাদেশ

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ন
৯৪ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের সাহেবের ঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জন্য ৪৪ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও সহায়তা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম আলি উপস্থিত ছিলেন।


 

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+