হোম / সারাদেশ / কুমিল্লায় অটোরিকশাচালকসহ তিন খুন: ‘সিরিয়াল কি...
সারাদেশ

কুমিল্লায় অটোরিকশাচালকসহ তিন খুন: ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০৭ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা এবং ‘সিরিয়াল কিলার’ আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা এবং ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব চাঞ্চল্যকর তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আটিয়াবাড়ি এলাকা থেকে অটোরিকশাচালক মো. মেহেদীর (১৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মানিকসহ চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মেহেদীকে হত্যার কথা স্বীকার করেন মানিক।

এর রেশ কাটতে না কাটতেই গত ২৪ আগস্ট নাঙ্গলকোট থেকে নিখোঁজ হন আরেক অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫)। ভুক্তভোগীর মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চালিয়ে কাটা অটোরিকশাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরমানকে হত্যার কথাও স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গেছে, এই দুটি হত্যাকাণ্ডেরই মূল উদ্দেশ্য ছিল অটোরিকশা ছিনতাই।

পুলিশের তথ্যমতে, এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামের আরেক কিশোরকেও শ্বাসরোধে হত্যা করেছিলেন মানিক। চাঞ্চল্যকর ওই হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+