ছোট ও বড়পর্দার জ্যেষ্ঠ ও গুণী অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁদের এই সহশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। এ ছাড়া সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ তথ্যটি নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই গুণী শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি অভিনয়ের প্রতি নিজের একাগ্রতা বজায় রেখে নিয়মিত কাজ করে যাচ্ছিলেন। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটায় অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগপর্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় নিয়মিত অভিনয় করে গেছেন এই অভিনেত্রী।
দীর্ঘ ও বৈচিত্র্যময় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন রিনা রহমান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’

আপনার মতামত দিন