হোম / সারাদেশ / বিশিষ্ট শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আখতার হু...
সারাদেশ

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আখতার হুসেন আর নেই

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৮ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
নাটোরের লালপুর উপজেলার কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাটোরের লালপুর উপজেলার কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আখতার হুসেন ১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। ছড়া, গল্প, গান ও শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় তার বর্ণাঢ্য অবদান রয়েছে। বিশেষ করে একাত্তরের উত্তাল দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা দেশাত্মবোধক গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। জীবদ্দশায় লালপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তিনি গুণীজন সংবর্ধনায় ভূষিত হন।

তার এই প্রয়াণে নাটোরের লালপুরসহ পুরো দেশের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, মরহুমের শেষ ইচ্ছা বা অসিয়ত অনুযায়ী তার মরদেহ নিজ জন্মভূমি নাটোরের লালপুরের নুরুল্লাপুর গ্রামে এনে স্থানীয় কবরস্থানে দাফন করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

 

ন
নাটোর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+