হোম / সারাদেশ / মুন্সিগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকস...
সারাদেশ

মুন্সিগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত চারজন হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারচালক সোহেল। নিহত চালক সোহেলের বাড়ি ঢাকার গেন্ডারিয়া এলাকায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, চট্টগ্রামমুখী ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটির সঙ্গে মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকামুখী প্রাইভেটকারটির এই সংঘর্ষ ঘটে। ওই প্রাইভেটকারে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে এবং বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত কাজ চলছে।

 

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+