হোম / সারাদেশ / কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্রের হত্যাক...
সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্রের হত্যাকাণ্ড: আইফোনের লোভেই কি খুন

ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:০১ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের পথে রয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের পথে রয়েছে পুলিশ। এ ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের পর আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

প্রাথমিক তদন্ত ও আলামত বিশ্লেষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, একটি আইফোনের লোভের বশেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এক কিশোরের সঙ্গে তাকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশ এবং তার বাড়ি থেকে অপ্রতিমের সেই আইফোনটি উদ্ধার করা হয়। এরপর শনিবার আরও এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্নযুক্ত মরদেহ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+