হোম / সারাদেশ / অপ্রতিমের হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুবি শিক্...
সারাদেশ

অপ্রতিমের হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৫৯ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এবং দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মুখে ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’, ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’—এরকম বিভিন্ন স্লোগান শোনা যায়। এছাড়া সম্প্রতি পুলিশের সাফল্য সংক্রান্ত পুরস্কারপ্রাপ্তির প্রসঙ্গ টেনে তারা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’ স্লোগানও দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজ রবিবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা এবং গন্ধমতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাগমারা-কোটবাড়ির কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

 

ক
কুমিল্লা প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+