হোম / বিনোদন / মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ডে আল্লু অর্জুনে...
বিনোদন

মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:০৯ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
মুক্তির প্রায় এক বছর বাকি থাকতেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন জুটির বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’।

মুক্তির প্রায় এক বছর বাকি থাকতেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন জুটির বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘রাকা’। আল্লু অর্জুন ও খ্যাতনামা পরিচালক অ্যাটলি কুমারের প্রথম এই যৌথ কাজটিতে প্রযুক্তিগত ক্ষেত্রেও এসেছে এক অভূতপূর্ব সাফল্য।

প্রযোজনা সংস্থা সান পিকচার্স সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘রাকা’ সিনেমার একটি বিশেষ দৃশ্যে একই সময়ে রিয়্যাল টাইমে ৩৭ জন অভিনেতার গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এমন রেকর্ড এটিই প্রথম।

এই ঐতিহাসিক অর্জনের পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির একটি উচ্ছ্বসিত ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদটি শোভা পেতে দেখা যায়। ইতোমধ্যে গিনেস বিশ্বরেকর্ডের অফিশিয়াল ওয়েবসাইটেও এই রেকর্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

‘রাকা’ সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে। সম্প্রতি দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী সিনেমাটির ভূয়সী প্রশংসা করে জানান, পরিচালক অ্যাটলি তাঁকে কিছু দৃশ্য দেখিয়েছেন, যা হলিউডের জনপ্রিয় ‘অ্যাভাটার’ সিনেমার প্রডাকশনকেও ছাড়িয়ে গেছে। এছাড়া গীতিকার বিবেক মন্তব্য করেছেন, এমন প্যানোরামিক ও ভিজ্যুয়াল বাউন্ডারি তিনি এর আগে প্রধানত হলিউডেই দেখেছেন।

এর আগে গত ৮এপ্রিল অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পায় ‘রাকা’র প্রথম ঝলক বা টিজার। সেখানে সম্পূর্ণ নতুন ও চমকপ্রদ এক অবতারে ধরা দেন অভিনেতা। তাঁর ন্যাড়া মাথা, চোখে কাজল, মুখে রহস্যময় দৃষ্টি এবং পশুর মতো ধারালো নখ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

টিজার প্রকাশের পর পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছিলেন, ‘রাকা’ তাঁর কাছে কেবল একটি বাণিজ্যিক সিনেমা নয়; প্রায় ১৮ বছর ধরে মনের গভীরে লালন করা একটি বিশেষ ভাবনা থেকে সময়ের হাত ধরে রূপ নিয়েছে এই প্রজেক্ট।

 

 

মাতুভূমি/এসএফ

 

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+