হোম / বিনোদন / ওজন কমিয়ে ৭০ থেকে ৫৫ কেজি অভিনেত্রী আনিকা কবি...
বিনোদন

ওজন কমিয়ে ৭০ থেকে ৫৫ কেজি অভিনেত্রী আনিকা কবির শখ

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০০ পূর্বাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপরই জীবনযাপন ও খাবারের অভ্যাসে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের তালিকাতেও আনেন কঠোর নিয়ন্ত্রণ।

একসময় ওজন ছিল ৭০ কেজি। মাত্র সাত মাসের ব্যবধানে ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে এসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি এক ফ্যাশন শোতে তাকে নতুন লুকে দেখে অনেকেই চমকে উঠেছেন। তবে শুধু সৌন্দর্যের জন্য নয়, শখের এই বড় পরিবর্তনের পেছনে রয়েছে স্বাস্থ্যগত কারণও।

প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপরই জীবনযাপন ও খাবারের অভ্যাসে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের তালিকাতেও আনেন কঠোর নিয়ন্ত্রণ।

মা হওয়ার পর শখের ওজন একসময় প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে এলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়ম ধরে রাখতে পারেননি তিনি।


 

তবে এবার স্বাস্থ্যগত কারণেই নিজের জীবনযাপনে কঠোর হয়েছেন শখ। প্রিয় খাবার গরুর মাংসও কমিয়ে দিয়েছেন। তিনি জানান, এবারের কোরবানির ঈদে মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন। প্রিয় খাবার থেকে নিজেকে দূরে রাখা কঠিন হলেও সুস্থ থাকার জন্য এই ত্যাগ করতে হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে শখের খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। বাদ দিয়েছেন আলুও। পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।

দীর্ঘদিন পর্দার বাইরে থাকার পর আবারও কাজে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন শখ। প্রায় দুই দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করা এই অভিনেত্রী বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন।

এবার নতুন করে অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইতোমধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার ইচ্ছাও জানিয়েছেন শখ।

ফলে একদিকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন, অন্যদিকে নতুন কাজের প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেত্রী। তার হঠাৎ বদলে যাওয়া চেহারার পেছনে যে শুধু সৌন্দর্যের ভাবনা নয়, বরং স্বাস্থ্য সচেতনতার বড় ভূমিকা রয়েছে সেটিই জানিয়েছেন শখ।

 

মাতুভূমি/এএইচ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+