হোম / সারাদেশ / চাঁদপুরে ১ কেজি ইলিশের দামে মিলছে প্রায় ৩ মণ...
সারাদেশ

চাঁদপুরে ১ কেজি ইলিশের দামে মিলছে প্রায় ৩ মণ আলু

চাঁদপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১৯ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
বর্তমানে এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা—যা দিয়ে বাজারে প্রায় আড়াই থেকে তিন মণ আলু কেনা সম্ভব।

ইলিশের ভরা মৌসুম চললেও চাঁদপুরের নদীগুলোতে কাঙ্ক্ষিত মাছ মিলছে না। বাজারে সরবরাহ সংকট ও অতিরিক্ত চাহিদার কারণে জাতীয় এই মাছটি এখন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা—যা দিয়ে বাজারে প্রায় আড়াই থেকে তিন মণ আলু কেনা সম্ভব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছের আড়তসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বড় আকারের ইলিশের পাশাপাশি ছোট ও মাঝারি আকারের ইলিশের দামও বেশ চড়া।

বড় সাইজ (১ কেজি বা তার বেশি): প্রতি কেজি ২,৬০০ থেকে ২,৮০০ টাকা।

মাঝারি সাইজ (৬০০-৭০০ গ্রাম): প্রতি কেজি ১,৫০০ থেকে ১,৮০০ টাকা।

ছোট সাইজ: প্রতি কেজি ১,২00 থেকে ১,৫০০ টাকা।

নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় জেলেরা। দীর্ঘ সময় জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় নৌকার জ্বালানি, শ্রমিক, বরফ ও খাবারের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকেই মহাজনের ঋণ ও কিস্তির চাপে পেশা বদলানোর কথা ভাবছেন।

উদ্বেগ প্রকাশ করে ক্রেতারা বলছেন, যেভাবে দাম বাড়ছে, তাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে ইলিশ কেনা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জাটকা সংরক্ষণ, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ এবং অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নদীতে ইলিশের বিচরণ ও সরবরাহ বাড়লে বাজারে দাম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

 

 

মাতুভূমি/এসএফ

 

চ
চাঁদপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+