হোম / বিনোদন / প্রয়াত হলেন অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’...
বিনোদন

প্রয়াত হলেন অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৪ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এর খ্যাতিমান অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এর খ্যাতিমান অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২জুলাই নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর। পরিবারের বরাত দিয়ে গত সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বিনোদনভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’।

১৯৪১সালের ২৪ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্ম নেওয়া জেমস স্লোয়ান অভিনয়ে আসার আগে যুক্তরাষ্ট্রের আর্মিতে তিন বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিউইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে শিক্ষা শেষ করে তিনি শেকসপিয়র ফেস্টিভ্যালে তলোয়ার খেলার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ১৯৬৯সালে ব্রডওয়ে নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করার পর ১৯৭০সালে ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

দ্য স্টিং (১৯৭৩): জর্জ রয় হিলের অস্কারজয়ী এই চলচ্চিত্রে ‘মটোলা’ চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি ও ব্যাপক প্রশংসা অর্জন করেন।

১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’-এর পাশাপাশি তিনি ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’, ‘কোজাক’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘মার্ডার, শি রোট’ এবং ‘দ্য এক্স-ফাইলস’-এর মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করেছেন।

নব্বইয়ের দশকে ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’ সিরিজে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি ভক্তদের নজর কাড়েন।

পর্দার বাইরে ১৯৮৯ সাল থেকে টানা ১৮বছর টয়োটার বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে সফলতার সঙ্গে কাজ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানকে বিয়ে করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ড্যানিয়েল এবং মেয়ে সামান্থা স্লোয়ানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+