হোম / খেলাধুলা / আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ চেন্নাই সুপার কিংস...
খেলাধুলা

আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, বিস্ফোরক তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:১৯ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ফের ম্যাচ ফিক্সিং ও গোপন তথ্য ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে।

আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ফের ম্যাচ ফিক্সিং ও গোপন তথ্য ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। এক সাবেক ক্রিকেটারের ওপর চালানো স্টিং অপারেশনের ভিত্তিতে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা।

নাগাল্যান্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটার রাচিত ভাটিয়াকে জুয়াড়ি সেজে এক সাংবাদিক স্টিং অপারেশন করেন। সেই কথোপকথনে রাচিত দাবি করেন, ম্যাচের টসের অনেক আগেই তার কাছে সিএসকের প্রথম একাদশের মূল তালিকা চলে আসত। স্ন্যাপচ্যাটের মাধ্যমে লন্ডনে থাকা জুয়াড়িদের কাছে প্রতি টিম লিস্ট ৬০ লাখ রুপিতে বিক্রি করতেন তিনি। ২০২৫ সালের আইপিএলে এভাবেই পাঁচটি ম্যাচের তথ্য ফাঁসের দাবি করেছেন তিনি।

সিএসকে শিবিরে লুকিয়ে থাকা সেই ‘চর’ হিসেবে তরুণ ক্রিকেটার বংশ বেদীর নাম আলোচনায় এসেছে। চোটের কারণে ২০২৬ আইপিএলে খেলতে না পারলেও দিল্লির লিগে খেলেছেন তিনি। এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর দিল্লির ক্রিকেট সংস্থা বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের সহায়তা চেয়েছে, যদিও অভিযোগগুলোর সত্যতা ও প্রমাণ এখনো পুরোপুরি যাচাই করা হয়নি।

রাচিতের দাবি, এর আগে ২০১৮-১৯ মৌসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি ম্যাচ গড়াপেটা করেছেন। ইচ্ছাকৃত দুটি ওয়াইড বল করে প্রতিটিতে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা নিয়েছিলেন তিনি। এমনকি ২০২৬ আইপিএলে ম্যাচপিছু ১ কোটি টাকা দর হাঁকলেও তার ‘চর’ মূল দলে সুযোগ না পাওয়ায় এবারের আইপিএলে ফিক্সিং করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে দিল্লি প্রিমিয়ার লিগে এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়েছেন বলে তার দাবি।

এই চাঞ্চল্যকর অভিযোগের পর তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট মহলে। আগামী ২৫ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সিএসকের এক কর্মকর্তা ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন, সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

 

মাতুভূমি/এএইচ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+