ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বৃদ্ধির পর অপরিশোধিত তেলের দর ফের নিম্নমুখী হলো।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৯৪ সেন্ট বা প্রায় ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তেহরান কূটনৈতিক আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে এখনো বেশ কিছু বড় মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সার্বিক গতিপ্রকৃতি এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন