হোম / খেলাধুলা / শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্...
খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:১৬ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
টানা দুই ম্যাচে হারের হতাশা কাটিয়ে অবশেষে জয় পেল বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ হকির পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে রোমান-আমিরুলরা।

টানা দুই ম্যাচে হারের হতাশা কাটিয়ে অবশেষে জয় পেল বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ হকির পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে রোমান-আমিরুলরা। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে বড় হারের পর এই জয় লাল-সবুজ শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আরেকটি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম।

১৯তম মিনিটে শ্রীলঙ্কার কুদাল ভিরাপ্পুলি একটি গোল শোধ করে ব্যবধান কমালেও বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩২তম মিনিটে মাহবুব হোসেন এবং শেষ কোয়ার্টারের ৫৪তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল নিজের দ্বিতীয় গোল করলে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয়। ম্যাচে ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশ, যার মধ্যে চারটি গোলই এসেছে সেটপিস থেকে।

এর আগে বাছাইপর্বে শ্রীলঙ্কার কাছে হারের তিক্ত স্মৃতি থাকলেও এবার প্রতিশোধমূলক জয়ে ঘুরে দাঁড়াল দল। পুল ‘এ’-তে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

 

 

 

মাতুভূমি/এসএফ  

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+