হোম / বিশ্ব / আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, দুই দেশে...
বিশ্ব

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০২ পূর্বাহ্ন
৯১ বার পঠিত
ফন্ট:
আফগানিস্তানের ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন মজুত ও নিক্ষেপের স্থানগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।


আফগানিস্তানের ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন মজুত ও নিক্ষেপের স্থানগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের এই হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কাবুল সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থানরত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই বিমান হামলাগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত, সুনির্দিষ্ট ও আনুপাতিক। পাকিস্তানের ভূখণ্ডে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত চিহ্নিত সামরিক লক্ষ্যবস্তুগুলোর মধ্যেই এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে বর্তমান এই হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

মাতুভূমি/এসএফ  

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+