হোম / স্বাস্থ্য / ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৮...
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৮২

ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৩ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭ শত ৮২ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের ২৪ দিনেই মারা গেছেন ১১৩ জন, যা এই বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩৭১ জন, চট্টগ্রামে ২৮৮ জন, খুলনায় ২৮৬ জন, রাজশাহীতে ১৩০ জন, বরিশালে ১৬৪ জন, ময়মনসিংহে ১০৮ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭ শত ৫৭ জন।

সরকারি হিসাব অনুসারে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+