লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আসন্ন ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ঠিক এমন একটি সময়েই দলের নেতৃত্ব পরিবর্তনের এই বড় ঘোষণা দিলেন স্কালোনি।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের আগে আরও দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১ অক্টোবর বলিভিয়া এবং ৪ অক্টোবর বুরকিনো ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এসব ম্যাচের আগেই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম ঘোষণা করলেন কোচ।
সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘পরবর্তী অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্ডির অনুপস্থিতিতে সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। অবশ্য এমিলিয়ানো মার্টিনেজও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল—যে এই দুটি ম্যাচে দলে নেই—সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্টিনেজও এই দায়িত্ব পাওয়ার যোগ্য।’
অবশ্য আনুষ্ঠানিকভাবে এবার স্থায়ী অধিনায়কের দায়িত্ব পেলেও রোমেরো এর আগেও আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে তিনি ইতোমধ্যে তিনবার মাঠের লড়াইয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১–০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন