হোম / খেলাধুলা / ৭ মিলিয়ন ডলারের প্রতারণা মামলা থেকে রেহাই পে...
খেলাধুলা

৭ মিলিয়ন ডলারের প্রতারণা মামলা থেকে রেহাই পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট, ২০২৬ | ০৫:২৮ পূর্বাহ্ন
৯২ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রে দায়ের করা ৭ মিলিয়ন মার্কিন ডলারের বহুল আলোচিত প্রতারণা মামলা থেকে অবশেষে বেকসুর খালাস পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রে দায়ের করা ৭ মিলিয়ন মার্কিন ডলারের বহুল আলোচিত প্রতারণা মামলা থেকে অবশেষে বেকসুর খালাস পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টি আদালতের বিচারক লিসা ওয়ালশ মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে করা মামলাটি পুরোপুরি খারিজ করে দিয়েছেন।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের অক্টোবর মাসের দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচ প্রমোটর সংস্থা 'ভিড মিউজিক গ্লোবাল' (ভিএমজি) অভিযোগ তোলে যে, ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে খেলার চুক্তি ছিল। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে শারীরিক অস্বস্তির অজুহাতে তিনি মাঠে নামেননি, অথচ পরদিনই ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে অংশ নেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ভিএমজি মেসি, এএফএ এবং মেসির এজেন্ট হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, প্রতারণা ও চক্রান্তসহ মোট ১১টি ধারায় মামলা দায়ের করে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, ৭ মিলিয়ন ডলারের এই চুক্তি থেকে তাদের অন্তত ১.৩ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

তবে সব পক্ষের শুনানি ও সার্বিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বিচারক লিসা ওয়ালশ মামলাটি খারিজের রায় দেন। পর্যবেক্ষণে বিচারক বলেন, "জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা বা দলীয় সভায় অংশ নেওয়া মানেই মূল ম্যাচে খেলার নিশ্চয়তা নয়। একজন পেশাদার অ্যাথলেট ম্যাচের আগে নিয়ম মেনেই এসব কার্যক্রমে অংশ নেন, যেখানে শেষ পর্যন্ত তাঁর খেলা বা না খেলা পরিস্থিতির ওপর নির্ভর করে।"

আদালত স্পষ্ট জানিয়েছেন, মেসি প্রমোটর সংস্থার সঙ্গে চুক্তিগত সীমার মধ্যেই কাজ করেছেন এবং কোনো ধরনের প্রতারণা বা অনিয়মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। এই রায়ের মাধ্যমে ইন্টার মায়ামি অধিনায়কের ওপর থাকা আইনি চাপ কেটে গেল।

আইনি জটিলতা নিরসনের পর মেসি এখন পুরোপুরি মাঠের খেলায় মনোযোগ দিচ্ছেন। চলতি আগস্ট মাসে ইন্টার মায়ামির হয়ে অন্তত সাতটি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তাঁর।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+