হোম / বিশ্ব / ব্যাংককে ভয়াবহ বন্যা: জরুরি দুর্যোগপূর্ণ এলাক...
বিশ্ব

ব্যাংককে ভয়াবহ বন্যা: জরুরি দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩৮ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
টানা ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির তীব্রতা বিবেচনায় শনিবার শহরটিকে জরুরি ‘বন্যা দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

টানা ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির তীব্রতা বিবেচনায় শনিবার শহরটিকে জরুরি ‘বন্যা দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহজুড়ে রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রঝড়সহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি বৃষ্টিপাতের ফলে ব্যাংককের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও গাড়ির অর্ধাংশ ডুবে গেছে এবং নগরবাসীকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে খাল ও জলপথের আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে।

গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট সতর্ক করে বলেছেন, এই জলাবদ্ধতা ও বন্যা মানুষের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে এবং সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি হতে পারে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী মাঠে নেমেছে এবং ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপন করেছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) বেশ কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং বাসিন্দাদের একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে বন্যার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যপণ্য কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় সরকার খাল ও জলপথের কাছাকাছি বসবাসকারী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে অবিলম্বে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার তাগিদ দিয়েছে।

উল্লেখ্য, গত বছরও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+