কানাডার কুইবেক প্রদেশে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে র্যাং ডেস ইকোস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে।
দুর্ঘটনার কারণ ও নেপথ্য পরিস্থিতি উদঘাটনে কুইবেক প্রভিন্সিয়াল পুলিশের (এসকিউ) মেজর ক্রাইমস ইউনিট তদন্ত শুরু করেছে। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডও দুর্ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন