মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর কিয়াউকতাওয়ের একটি ব্যস্ত মার্কেটে বিমান বাহিনীর বর্বরোচিত বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৮ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, এদিন মিয়ানমার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কিয়াউকতাওয়ের ওই মার্কেটের ওপর আকস্মিকভাবে দুটি বোমা নিক্ষেপ করে। এই হামলায় হতাহত হওয়া ব্যক্তিরা সবাই সাধারণ বেসামরিক নাগরিক; যাদের মধ্যে কেউ ছিলেন বাজারের স্থায়ী বা অস্থায়ী ব্যবসায়ী, আবার কেউ সাধারণ পথচারী।
আহত ৫৮ জনের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন