হোম / বিশ্ব / নাইজেরিয়ায় জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি ও...
বিশ্ব

নাইজেরিয়ায় জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি ও হাড়

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০৮ পূর্বাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
নাইজেরিয়ার আবিয়া রাজ্যের দুটি গভীর জঙ্গলে সন্দেহভাজন অপরাধীদের আস্তানায় অভিযান চালিয়ে ২৮টি মানুষের মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

নাইজেরিয়ার আবিয়া রাজ্যের দুটি গভীর জঙ্গলে সন্দেহভাজন অপরাধীদের আস্তানায় অভিযান চালিয়ে ২৮টি মানুষের মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৮সেপ্টেম্বর) উমুয়াকু-ইসুওচি ও ন্নেয়াতোর জঙ্গলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আবিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, দেশজুড়ে অপরাধচক্রের আস্তানা ধ্বংস করতে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, অভিযানের খবর টের পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। ফলে আস্তানাগুলো ফাঁকা অবস্থায় পাওয়া যায়।

অভিযানে পুলিশের সহিংস অপরাধ দমন ইউনিট, অপহরণবিরোধী ইউনিট, গ্যাংবিরোধী ইউনিট, গোয়েন্দা প্রতিক্রিয়া ইউনিট এবং দ্রুত প্রতিক্রিয়া দলের সদস্যরা অংশ নেন। এ ছাড়া ইসুওচি পুলিশ সদর দপ্তরের সদস্যরাও এতে যুক্ত ছিলেন।

আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মওরিন চিনাকা বলেন, পুলিশ সদস্যরা ফাঁকা আস্তানাগুলোতে তল্লাশি চালিয়ে মানুষের মাথার খুলি ও অন্যান্য দেহাবশেষ দেখতে পান। প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া এই দেহাবশেষগুলো অপহরণের শিকার কোনো দুর্ভাগ্যপীড়িত ব্যক্তিদের হতে পারে। তবে পচে যাওয়া এসব দেহাবশেষের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, অপরাধীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতদের পরিচয় এবং মৃত্যুর আসল রহস্য উদঘাটনে ইতোমধ্যে গভীর তদন্ত শুরু হয়েছে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে এবং পলাতক অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+