হোম / বিশ্ব / বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানি...
বিশ্ব

বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শতভাগ শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:০৩ পূর্বাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু বিশেষায়িত ও জীবনরক্ষাকারী ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু বিশেষায়িত ও জীবনরক্ষাকারী ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত দেশ ও অঞ্চলের এই তালিকা প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়, এই সুবিধার আওতায় বেশ কিছু জটিল চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনো প্রকার শুল্ক ছাড়াই মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে। এর মধ্যে রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা বা রক্তরস থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট।

পাশাপাশি রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং প্রাণিচিকিৎসার কিছু বিশেষ পণ্য ও এর কাঁচামালও এই শুল্কছাড়ের সুবিধার অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্রের এই বিশেষ তালিকায় বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত অন্যান্য দেশ ও অঞ্চলগুলো হলো—আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার আলোকে এই শূন্য শুল্ক সুবিধার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে এবং যেসব পণ্য দেশটির জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে অপরিহার্য, কেবল সেই পণ্যগুলোই এই সুবিধার আওতাভুক্ত হবে।

এদিকে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট এই তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধের ওপর আগের মতো শতভাগ শুল্কই বহাল থাকবে। তবে সাধারণ জেনেরিক ওষুধের ক্ষেত্রে নিয়ম ভিন্ন রাখা হয়েছে; মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, জেনেরিক ওষুধ ও এর প্রয়োজনীয় উপাদানগুলো সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্কের বাইরে থাকবে।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+