হোম / খেলাধুলা / নেইমারের ফুটবল ছাড়ার ইঙ্গিত, সিদ্ধান্ত নেবেন...
খেলাধুলা

নেইমারের ফুটবল ছাড়ার ইঙ্গিত, সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরে

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট, ২০২৬ | ০৭:০৮ পূর্বাহ্ন
৯৮ বার পঠিত
ফন্ট:
ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সান্তোসের সঙ্গে ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়ন, নতুন ক্লাবে যোগদান নাকি খেলা থেকেই পুরোপুরি অবসর—এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলামের আগে এক সাক্ষাৎকারে নেইমার জানান, আপাতত তিনি ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের চুক্তিকে পূর্ণ সম্মান জানাতে চান। খেলা ছাড়ার প্রশ্নে তিনি বলেন, "আমি আর কতদিন খেলব জানি না। এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন খেলে যেতে পারব তাও নিশ্চিত করে বলা কঠিন।"

ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো না করে এই ফরোয়ার্ড যোগ করেন, "সত্যি বলতে সামনে কী করব তা এখনো জানি না। ডিসেম্বরের এখনো অনেকটা বাকি। চুক্তি শেষ হলে ভেবে দেখব সান্তোসে থাকব, নতুন ক্লাবে যাব নাকি ক্যারিয়ারের ইতি টানব। তবে শারীরিকভাবে এখন ভালো অনুভব করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

এদিকে সামনেই সান্তোসের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোপা দো ব্রাজিলের শেষ ১৬-এর ফিরতি লেগে আজ মঙ্গলবার রাতে 'রেমো'র মুখোমুখি হবে দলটি। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের কোনো বিকল্প নেই। দলের সঙ্গে বেলমে যোগ দেওয়া নেইমার ম্যাচটির জন্য শতভাগ প্রস্তুত জানিয়ে সমর্থকদের জয় উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+