হোম / বিশ্ব / নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা,...
বিশ্ব

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:২৯ অপরাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় তার প্রবীণ শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় তার প্রবীণ শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জোনাথন ম্যাককিনসি (৪০) সংবাদমাধ্যমটির ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (স্থানীয় সময়) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্ক টাইমসও জোনাথন ম্যাককিনসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনে ম্যাককিনসিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। আসাদ রাজাভি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন এবং তার বাবা ওই দম্পতিকে গুলির ঘটনার পরও স্বাভাবিকভাবে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখেছেন।

ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই আশপাশে থাকা এক পুলিশ কর্মকর্তা ৭৬ ও ৭৭ বছর বয়সী শ্বশুর শউইয়ং ঝাং এবং শাশুড়ি শিলি চেনকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে এবং ঘটনাটির তদন্ত চলছে।

গ্রেপ্তারকৃত এই দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা ছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাদের পক্ষে কোনো আইনি সহায়তা রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: বিবিসি

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+