হোম / বিশ্ব / যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অষ্টম তলার জানালা থ...
বিশ্ব

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অষ্টম তলার জানালা থেকে পড়েও বেঁচে গেলেন বিশ্ববিদ্যালয়ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৮ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে একাধিক আঘাতের পাশাপাশি বেশ কয়েকটি হাড় ভেঙেছে বলে জানিয়েছেন তার বাবা।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে জর্জিয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাসে এই দুর্ঘটনা ঘটে। আহত ক্রিস্টিন সার্জেন্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার আগে ক্রিস্টিন তার কক্ষের খোলা জানালার পাশে সোফায় বসে নাচছিলেন, লাফাচ্ছিলেন এবং গান গাইছিলেন। একপর্যায়ে তিনি জানালার দিকে গিয়ে পর্দা ভেদ করে নিচে ভবনের উঠান ও সুইমিং পুলের অংশে গিয়ে পড়েন। ছাত্রাবাসের অন্য বাসিন্দারাও এই মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রিস্টিনকে সচেতন ও সজাগ অবস্থায় উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার বাবা রিচার্ড সার্জেন্ট স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ক্রিস্টিন কথা বলতে পারছেন এবং তিনি দৃঢ়ভাবে লড়াই করে সুস্থ হয়ে উঠবেন বলে পরিবার আশাবাদী। ঘটনার খবর পেয়ে তার পরিবার ভার্জিনিয়া থেকে জর্জিয়ার অ্যাথেন্সে ছুটে এসেছে।

অ্যাথেন্স-ক্লার্ক কাউন্টি পুলিশের তদন্তে জানা গেছে, এটি পুরোপুরি একটি দুর্ঘটনাজনিত ঘটনা এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনার সম্ভাবনা নেই। এদিকে ঘটনার পর ছাত্রাবাসটির জানালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের জানালায় জানালা খোলার সীমা নির্ধারণ করার মতো সুরক্ষা ব্যবস্থা থাকলেও ক্রিস্টিনের ক্ষেত্রে তা কোনো ভূমিকা রেখেছিল কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+