হোম / বিশ্ব / ২০২৭ সালের হজ নিয়ে 'বিশেষ সেবা' প্যাকেজ ঘোষণা...
বিশ্ব

২০২৭ সালের হজ নিয়ে 'বিশেষ সেবা' প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
২০২৭ সালের হজ মৌসুম ঘিরে একটি ‘যুগান্তকারী’ ও বিশেষ সেবা প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

২০২৭ সালের হজ মৌসুম ঘিরে একটি ‘যুগান্তকারী’ ও বিশেষ সেবা প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই প্যাকেজের আওতায় একটিমাত্র চুক্তির মাধ্যমেই পবিত্র হজ পালনের জন্য আবাসন, খাবার, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব ধরনের সেবা একসঙ্গে উপভোগ করতে পারবেন হজযাত্রীরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি প্রদান করা হবে। ফলে সৌদি আরবে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো সময়টায় হাজিরা ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা লাভ করবেন। নতুন এই প্যাকেজে মূলত মক্কা ও মদিনায় থাকা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং মাশায়েরে (পবিত্র স্থানগুলো) প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এর বাইরেও হাজিরা চাইলে নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কিছু বাড়তি সুবিধাও নির্বাচন করার সুযোগ পাবেন।

সৌদি কর্তৃপক্ষের এই নতুন ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য আরও মানসম্মত, স্বচ্ছ ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে।

১৪৪৮ হিজরি সেশনের সার্বিক প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশটির সরকারের ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে ইতোমধ্যে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

উল্লেখ্য, পুরো হজ প্রক্রিয়াকে আরও আধুনিক, ডিজিটাল ও হয়রানিমুক্ত করতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নত অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে দেশটি।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+