ফুটবলের প্রায় সব শিরোপা জেতার পর এবার এক অনন্য স্বীকৃতি পেতে যাচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং জাতীয় পরিচয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। দিনটি এই আর্জেন্টাইন তারকার জন্য আরও বেশি বিশেষ হতে যাচ্ছে, কারণ একই দিনে দেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার কথা রয়েছে তাঁর। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে দুই দশকেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।
বুয়েনস আইরেসের প্রধান রিকার্দো গেলপি জানিয়েছেন, মাঠের সাফল্যের পাশাপাশি মেসির বিনয়, অধ্যবসায় এবং তাঁকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক অনন্যদূত হিসেবে বিবেচনা করেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন