হোম / বিশ্ব / ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান মাস
বিশ্ব

২০৩০ সালে একই বছরে দুইবার রমজান মাস

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর, ২০২৬ | ০৬:১৫ পূর্বাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:
ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মধ্যকার সময়ের পার্থক্যের কারণে ২০৩০ সালে এক বিরল মহাজাগতিক ঘটনার দেখা মিলবে।

ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মধ্যকার সময়ের পার্থক্যের কারণে ২০৩০ সালে এক বিরল মহাজাগতিক ঘটনার দেখা মিলবে। ওই বছর একই ইংরেজি বর্ষপঞ্জিতে দুইবার পবিত্র রমজান মাস পালিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চন্দ্র বর্ষপঞ্জি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় রমজান প্রতিবছর এগিয়ে আসে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে প্রথম রমজান শুরু হতে পারে আগামী ৫ জানুয়ারি (১৪৫১ হিজরি) এবং দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর (১৪৫২ হিজরি)। ফলে ওই বছর মোট ৩৬ দিন রোজা পালনের সুযোগ পাবেন মুসলমানরা। এর আগে ১৯৯৭ সালে এমন ঘটনা ঘটেছিল এবং ২০৩০ সালের পর তা আবার ২০৬৩ সালে পুনরাবৃত্তি হবে।

ইসলামি মাসগুলো সৌর বছরের পার্থক্যের কারণে চার ঋতুর মধ্য দিয়ে আবর্তিত হয়। ঋতু পরিবর্তনের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজা রাখার সময়ের দৈর্ঘ্যেও তারতম্য দেখা যায়। সাধারণত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে সম্ভাব্য তারিখ নির্ধারিত হলেও রমজানের সঠিক শুরু নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+