স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানিয়েছে, আগামী সপ্তাহে রোনালদো, কোচ জর্জে জেসুস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসতে পারে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। মূল লক্ষ্য—দুই পক্ষের দূরত্ব কমিয়ে জাতীয় দলের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে আনা।
ক্যাম্প ছাড়ার পর রোনালদোকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। শুরুতে ঘটনাটিকে বড় কোনো সংকট হিসেবে দেখাতে চায়নি ফেডারেশন। তাদের বক্তব্য ছিল, দলের সামনে থাকা ম্যাচ ও লক্ষ্য নিয়েই খেলোয়াড়দের মনোযোগ রয়েছে।
তবে পরবর্তী পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ফেডারেশন। বিশেষ করে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার যেন কোনো বিরোধ বা তিক্ততার আবহে থেমে না যায়, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ক্যাম্প ছাড়ার সঠিক কারণ এখনো প্রকাশ করেননি রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, উপযুক্ত সময়ে ঘটনার পুরো ব্যাখ্যা দেবেন এবং প্রয়োজনীয় প্রমাণও তুলে ধরবেন।
তবে একটি বিষয় পরিষ্কার করেছেন পর্তুগালের অধিনায়ক—দেশটির প্রতি তাঁর ভালোবাসা কমেনি। জাতীয় দলের হয়ে সবসময় সর্বোচ্চটা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সতীর্থদের জন্য শুভকামনা জানিয়ে আপাতত বিষয়টি নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি রোনালদো।
এখন ফেডারেশনের উদ্যোগে বরফ গলে কি না এবং রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেদিকেই নজর পর্তুগাল ফুটবলের।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন