হোম / বিশ্ব / গাজার ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি প্রকাশ করে অ...
বিশ্ব

গাজার ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি প্রকাশ করে অ্যাঞ্জেলিনা জোলির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৬ | ০৬:২৪ পূর্বাহ্ন
৯৮ বার পঠিত
ফন্ট:
ইসরায়েলি আগ্রাসনের ফলে অবরুদ্ধ গাজার ধ্বংসপ্রাপ্ত রূপের স্যাটেলাইট চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশ্বখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি।

ইসরায়েলি আগ্রাসনের ফলে অবরুদ্ধ গাজার ধ্বংসপ্রাপ্ত রূপের স্যাটেলাইট চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশ্বখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা দীর্ঘ পোস্টে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে জোলি লিখেছেন, গাজার পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপের রাজত্ব চলছে এবং বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুগল আর্থের সাম্প্রতিক চিত্র তুলে ধরে তিনি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার ঠিক কী অবস্থা করা হয়েছে। গুগল আর্থে এই ধ্বংসযজ্ঞের চিত্র অত্যন্ত স্পষ্ট।’

গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে জোলি বলেন, ত্রাণ ও আশ্রয়সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো বিভিন্ন বিধিনিষেধ ও বিলম্ব বজায় রয়েছে। আসন্ন শীতের আগেই সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয় নিশ্চিত করা, বেসামরিক নাগরিকদের কাছে বিপুল পরিমাণে ত্রাণ পাঠানো এবং হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহের জোরালো আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+