হোম / খেলাধুলা / প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭ ও ব্রাজিলের ৪ গো...
খেলাধুলা

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭ ও ব্রাজিলের ৪ গোলের জয়

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৬ | ০৬:৩৭ পূর্বাহ্ন
৯৭ বার পঠিত
ফন্ট:
বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। একই দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। একই দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ফ্লাইট জটিলতা ও দীর্ঘ ক্লান্তি নিয়ে নামা বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও জুলিয়ানো সিমিওনেদের গোরে প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দেয় স্কালোনির দল। পুরো ম্যাচে ২৮টি শট নিয়ে ১৬টিই লক্ষ্যে রাখে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তরুণ মাস্তানতুওনোর প্রথম গোল।

এদিকে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ভারত। চার গোল হজম করতে হলেও ঘরের মাঠে ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভারতের লড়াকু মানসিকতা এবং গ্যালারির উন্মাদনা ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। প্রথমার্ধে এস্তেভাওয়ের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করে ব্রাজিলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন স্যামুয়েল লিনো।

একই দিনে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল বড় জয় তুলে নিয়ে নিজেদের আক্রমণাত্মক শক্তির দারুণ ঝলক দেখালো।

 

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+