হোম / বিশ্ব / ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, স্থলাভিষিক্ত...
বিশ্ব

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, স্থলাভিষিক্ত হলেন হামিদ বোভার্দ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর, ২০২৬ | ০৪:৩১ পূর্বাহ্ন
৯৩ বার পঠিত
ফন্ট:
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তার স্থলাভিষিক্ত হিসেবে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তার স্থলাভিষিক্ত হিসেবে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের বার্তা বিষয়ক উপ-প্রধান মেহেদি তাবাতাবাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, পাকনেজাদ ‘অনেক আগেই’ ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কাছে তার বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়।

ওপেকভুক্ত অন্যতম প্রধান তেলসমৃদ্ধ দেশ ইরানের জ্বালানিমন্ত্রীর দায়িত্বে মহসেন পাকনেজাদ ছিলেন ২০২৪ সালের আগস্ট মাস থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ সাত মাস ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতি যখন তীব্র চাপের মুখে, ঠিক তখনই এই পদত্যাগের ঘটনা ঘটল।

পদত্যাগের খবর প্রকাশ পাওয়ার ঠিক আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে পাকনেজাদ বলেন, ‘আমরা যে তেল বিক্রি করেছি তার রাজস্ব এখনো আসছে এবং ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।’

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+