হোম / বিশ্ব / শুরু হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা
বিশ্ব

শুরু হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর, ২০২৬ | ০৪:৩৫ পূর্বাহ্ন
১০৪ বার পঠিত
ফন্ট:
আজ সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম।

আজ সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম। ঐতিহ্য অনুযায়ী আগামী ছয় দিনে ছয়টি আলাদা বিভাগে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আজ বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম প্রকাশের মাধ্যমে এই আসর শুরু হচ্ছে। এরপর একে একে মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষে আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের ঘোষণা পর্ব।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে বরাবরের মতো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকেই নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়ে থাকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি ডিনামাইটের উদ্ভাবক ও সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ ও উইলের নির্দেশ অনুযায়ী ১৯০১ সাল থেকে দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে শুরুতে পাঁচটি বিভাগের কথা থাকলেও ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এতে অর্থনীতি বিভাগ যুক্ত করা হয়।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সম্মানজনক এই পুরস্কারের সঙ্গে থাকছে মানপত্র, স্বর্ণপদক এবং ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থমূল্য। কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজয়ী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+