হোম / বিশ্ব / নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ২৫ যাত্রী...
বিশ্ব

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ২৫ যাত্রীসহ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৬ | ০৫:০২ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ৩২ জনের সবাই প্রাণ হারিয়েছেন।

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ৩২ জনের সবাই প্রাণ হারিয়েছেন। গত সোমবার (৫ অক্টোবর) পশ্চিম আফ্রিকার এই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক শোকবার্তায় তিনি বলেন, “বিমানবাহিনী প্রধান আমাকে বিষয়টি অবহিত করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি পুর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।”

নাইজেরিয়ার বিমান চলাচলমন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ বেনিন সিটি থেকে লাগোসে যাওয়ার পথে নিয়মিত মিশনে ছিল। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে উপকূলীয় শহর ইগবোকোদার একটি নৌ-ঘাঁটির কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং সেখানে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বিমানটি আছড়ে পড়ার সময় বজ্রপাতের মতো বিকট শব্দ শোনা যায় এবং এর কিছু অংশ নদীর পানিতে তলিয়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটা সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+