হোম / বিশ্ব / ভারতের সিইসির পদত্যাগের দাবিতে বিরোধীদের মিছ...
বিশ্ব

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে বিরোধীদের মিছিল, রাহুল-প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০৭ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। এই প্রতিবাদের অংশ হিসেবে সংসদ সদস্যরা নির্বাচন কমিশন ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা। মঙ্গলবার এই কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। এই প্রতিবাদের অংশ হিসেবে সংসদ সদস্যরা নির্বাচন কমিশন ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। এ ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+