কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের স্বজনদের সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।
ঘটনার বিবরণে সৈকতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মী মাহবুব আলম জানান, সীমা আক্তার ইজিবাইকে চড়ে সৈকতের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ তার পরনের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও বিচকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী-সন্তান
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত নারীর মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন