হোম / খেলাধুলা / 'ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ'
খেলাধুলা
মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা:

'ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ'

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬ | ০৫:৩৯ পূর্বাহ্ন
১০০ বার পঠিত
ফন্ট:
প্রিয় বন্ধুর সঙ্গে মাঠের লড়াই ও সতীর্থ হিসেবে কাটানো সোনালী স্মৃতির কথা উল্লেখ করে নেইমার লিখেছেন, "আপনার বিপক্ষে খেলাটা ছিল একটা বিশাল সম্মানের বিষয়, আর আপনার পাশে খেলে ইতিহাস গড়াটা তার চেয়েও অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ, লিও মেসি।"

আর্জেন্টাইন ফুটবলে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল লিওনেল মেসি অধ্যায়ের। মহাতারকার এই আন্তর্জাতিক প্রস্থানে চুপ থাকতে পারেননি তাঁর দীর্ঘদিনের বন্ধু ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ ক্যাপশনে নেইমার লিখেছেন, "যারা ফুটবল ভালোবাসেন, তারা এই বছরগুলোতে আপনাকে পুরোপুরি উপভোগ করেছেন… আজ দেশের ও আপনার জাতীয় দলের জার্সি গায়ে আপনার শেষ ম্যাচ। আশা করি, আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন এবং আজকের সব সম্মাননা আপনাকে আনন্দিত করবে।"

মেসির অবদানকে বিশ্বমঞ্চে স্মরণ করে তিনি আরও যোগ করেন, "শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য আপনি যা করেছেন তার জন্য পুরো বিশ্ব আপনার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।"

প্রিয় বন্ধুর সঙ্গে মাঠের লড়াই ও সতীর্থ হিসেবে কাটানো সোনালী স্মৃতির কথা উল্লেখ করে নেইমার লিখেছেন, "আপনার বিপক্ষে খেলাটা ছিল একটা বিশাল সম্মানের বিষয়, আর আপনার পাশে খেলে ইতিহাস গড়াটা তার চেয়েও অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ, লিও মেসি।"

মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মেসি ও নেইমারের মধ্যকার এই গভীর বন্ধুত্বের বার্তা ফুটবলবিশ্বের অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+