হোম / বিশ্ব / উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দ...
বিশ্ব

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও উত্তর ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬ | ০৬:১০ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র ১৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল থাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।

রাতের নীরবতা ভেঙে হঠাৎই কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির চামোলি জেলায় ৪.৯ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। যার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র ১৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল থাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।

এনসিএসের পর্যালোচিত তথ্য অনুযায়ী, এই কম্পন শুধু উত্তরাখণ্ড বা দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না; বরং হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলেও তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে। হঠাৎ মৃদু ও মাঝারি কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ও দালানকোঠা ছেড়ে রাস্তায় নেমে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের নানান প্রতিক্রিয়া দেখা গেছে। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, কম্পনের সময় তিনি ঘরে বসেছিলেন এবং সোফা নড়তে দেখেছেন। অনেকেই আবার জনপ্রিয় বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জিআইএফ বা মিম শেয়ার করে ভূমিকম্প নিয়ে রসিকতাও করেন।

এদিকে, একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিটে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তবে স্বস্তির বিষয় হলো, চামোলি কিংবা আসাম—কোথাও থেকেই তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+