হোম / বিশ্ব / মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ...
বিশ্ব

মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার ঘিরে বিতর্কের ঝড়, সংশয় ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ | ০৫:৩৭ পূর্বাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
আন্তর্জাতিক ও রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি জানান, হাসান এই শাস্তিরই যোগ্য। কীভাবে তা কার্যকর হবে বা সরাসরি সম্প্রচার হবে কি না—তা নিয়ে চিন্তিত না হলেও মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মনে করেন ট্রাম্প।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩জনকে হত্যার দায়ে দণ্ডিত মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এই উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (৯ অক্টোবর) সাংবাদিকদের তিনি জানান, সরাসরি সম্প্রচার হলেও তিনি তা দেখবেন না। তবে এ নিয়ে বিতর্কের মাঝেও হাসানের ভয়াবহ অপরাধ যেন কেউ ভুলে না যায়, সেই আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা নিশ্চিত করে। তবে এই উদ্যোগ মার্কিন রাজনীতি ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পেন্টাগনের এই পদক্ষেপকে ‘বর্বর সংস্কৃতির বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সম্মেলনের প্রধান আর্চবিশপ পল এস কোকলি।

একই সঙ্গে পেন্টাগনের এ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের শীর্ষ আইনপ্রণেতারা। উত্তর ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিস মন্তব্য করেন, ইরান বা আফগানিস্তানের মতো দমনমূলক শাসনব্যবস্থায় যা দেখা যায়, যুক্তরাষ্ট্রে তেমন কিছু হওয়া অনুচিত। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার ও রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কিসহ একাধিক প্রতিনিধি পেন্টাগনকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক ও রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি জানান, হাসান এই শাস্তিরই যোগ্য। কীভাবে তা কার্যকর হবে বা সরাসরি সম্প্রচার হবে কি না—তা নিয়ে চিন্তিত না হলেও মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মনে করেন ট্রাম্প।

উলেখ্য, ২০০৯ সালে ফোর্ট হুড ঘাঁটিতে অন্ধাধুন গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দায়ে দোষী সাব্যস্ত হন নিদাল হাসান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো ঘটনা ঘটেনি। সামরিক বাহিনীতে সর্বশেষ ১৯৬১ সালে জন বেনেট নামে এক সেনাসদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+