হোম / বিশ্ব / বিমান থেকেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দিপকে
বিশ্ব
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ:

বিমান থেকেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ | ০৭:৩০ পূর্বাহ্ন
১০৭ বার পঠিত
ফন্ট:
শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ।

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই আটক হয়েছেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। একই দিন সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজ বাসা থেকে আটক করা হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লিতে পৌঁছানোর পরপরই পুলিশ সদস্যরা বিমানে উঠে অভিজিৎ দীপকে এবং তার সাথে থাকা দলীয় সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করেন। এ সময় অভিজিৎ ইনস্টাগ্রাম লাইভে যুক্ত হয়ে ঘটনার বিবরণ দেন। ভিডিওতে পুলিশ সদস্যদের সাথে বিতর্ক হতে এবং বিমানে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে হইচই সৃষ্টি হতে দেখা যায়। এ সময় সিজেপি প্রধানকে বলতে শোনা যায়, "আপনারা আমাদের গ্রেপ্তার করলেও আমরা ভয় পাই না।"

অন্যদিকে, সকালে হরিয়ানার গুরুগ্রামের ৫৬ নম্বর সেক্টরের সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পারিবারিক বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার গভীর রাত থেকেই বাড়িটির সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন বলে জানা গেছে। সিজেপির ওই বিক্ষোভে ধ্রুব রাঠির অংশ নেওয়ার কথা ছিল।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা এই বিক্ষোভ ঘিরে দিল্লি ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+