ভারতের রাজধানী দিল্লিতে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আনন্দবাজার ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে কর্মসূচির অংশ হিসেবে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা।
ধর্না চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান প্রত্যাহার করার নির্দেশ দেয়। তবে পুলিশের বারণ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সদস্যরা ধর্না অব্যাহত রাখেন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে পুলিশ গিয়ে মমতাসহ উপস্থিত তৃণমূল নেতাদের আটক করে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন