হোম / বিশ্ব / অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জন...
বিশ্ব
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর নারকীয় হামলা:

অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ | ০৭:৪৭ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলায় একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী এবং দুই শিশু রয়েছেন। হত্যাযজ্ঞ চালানোর পর হামলাকারী নিজেও গুলিতে আত্মহত্যা করেন। সব মিলিয়ে মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট নয়জন।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলাকারী ৪৫ বছর বয়সী এক ব্যক্তি হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এরি শহরের পুলিশ প্রধান রিক লোরাহ জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী নিজ গুলিতে আত্মহত্যা করেন। বাড়িটির দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, হামলার সময় প্রাণ বাঁচাতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসা দুই নারীকে লক্ষ্য করে গুলি চালান ওই বন্দুকধারী।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। এরি শহরের মেয়র দারিয়া ডেভলিন এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেছেন। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ঘটনায় গভীর শোক প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরেই যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+